নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে গণপিটুনিতে নাসির মিয়া নামে একজন গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জংলী শিবপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি আবু কাউছার আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদ মিয়া, উত্তর বাখরনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, যুবদল নেতা মো. সোহরাব হোসেন, মো. শ্যামল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নাসির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আর এই ঘটনাকে হাতিয়ার করে মামলার বাদি মোশারফ স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ