রায়পুরায় নদীতে তলিয়ে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের একদিন পর সৌরভ (১৪) নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। রোববার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবুর রহমান।
এর আগে শনিবার দুপুর ১২টার পর উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায় সৌরভ।
নিহত সৌরভ পাশ্ববর্তী বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে ও স্থানীয় এএনএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
পরিবারের আবেদনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহের দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম।
চেয়ারম্যান জানান, দুপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে সৌরভ। সাঁতার না জানার কারণে নদের প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার পর স্বজন ও স্থানীয়রা খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে খোঁজাখুজি অব্যাহত রাখার পর রোববার বিকাল ৪টার দিকে ২ কিলোমিটার দূরে উত্তর বাখরনগর সাধুর আখড়া সংলগ্ন নদীতে তার মরদেহ পাওয়া যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতির পর বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ