নিলক্ষ্যায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, আহত ৩

১৬ জুন ২০২৬, ০৫:২৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম


নিলক্ষ্যায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, আহত ৩
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) ও বুলবুল (৩৫) নামের দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত অনিক দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে ও বুলবুল উপজেলার সোনাকান্দি এলাকার হরজু মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে স্পীডবোট যোগে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় ঢুকে জবা ও তার সমর্থকরা। এসময় তারা অর্তিকত হামলা চালালে এলাকায় থাকা মিষ্টার গ্রুপের লোকজন প্রতিহত করতে এগিয়ে যায়। এতে সংঘর্ষস্থল দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক মাথায় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে  ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেলে বুলবুল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতরা জবা মেম্বার গ্রুপের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
 
গত বছরের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র জবা মেম্বার ও মিস্টার গ্রুপের সংঘর্ষে মিষ্টার গ্রুপের সমর্থক মামুন নামের এক প্রবাসী গুলিতে নিহত হয়। এ হত্যা মামলার আসামী হওয়ার পর থেকে জবা মেম্বার ও সহযোগী আলাল মুন্সিসহ তাদের গ্রুপের লোকজন এলাকা ছাড়া হয়। এরপর থেকে দফায় দফায় ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় উঠার চেষ্টা করছিল জবা গ্রুপ ও আলাল মুন্সী। 
 
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, প্রথমে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছিলাম। পরে হাসপাতালে অনিক নামের এক যুবক ও সন্ধ্যায় বুলবুল নামে আরও একজন মারা গেছেন বলে তথ্য পেয়েছি! ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরও