রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টাকে গণসংবর্ধণা
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণে অসামান্য ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্সাস এর আয়োজনে রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এনডিসি। এসময় তিনি বলেন, সেরাজনগর স্কুলের সাথে বিগত দিনে যে অন্যায় করা হয়েছিলো, সে অন্যায়ের একটা বিহিত করা গেছে। স্কুলটি অনেক আগে থেকেই সরকারিকরণ হওয়ার যোগ্য ছিলো, অবশেষে এটি সরকারি হয়েছে। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) ও এক্সাস এর সভাপতি মো. খালিদ হোসেন, ভার্চুয়ালি যোগ দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর এএসএম এমদাদুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যা বালা দাস, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয় সরকারিকরণে সংশ্লিষ্টদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা