৭২ ঘন্টায়ও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ শিক্ষার্থী নাহিদের
২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার নদ্দা এলাকার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ এর ছেলে মো: নাহিদ (১৩)। নিখোঁজের ৭২ ঘন্টা পরও তার সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ নাহিদ রায়পুরা পৌর শহরের তুলাতুলি এলাকার এম নূর উদ্দিন আহমেদ এর একমাত্র ছেলে। সে রাজধানীর যমুনা ফিউচার পার্ক নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাহিদ নিয়মিত পড়াশোনা শেষে নদ্দার "মারকাযুত তাকওয়া" মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।
নাহিদের বাবা বলেন, বুধবার থেকে আমার ছেলে নাহিদ নিখোঁজ রয়েছে। তাকে খোঁজে পেতে পরিবারের সবাই ছুটাছুটি করছে। আশঙ্কা করা যাচ্ছে ছেলেকে অপহরণ করা হয়েছে। এঘটনায় পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করেছি। ওই থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান নাহিদকে দ্রুত খোঁজে পেতে সহায়তার আশ্বাস দিয়েছেন। তারা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করবেন বলে জানান।
তিন দিনেও কোনো খোঁজ না মেলায় নাহিদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন তবে নিকটস্থ থানা অথবা ০১৭১৬০০১৪৭১, ০১৭৯০৫৫৬৮২০ নাম্বারে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা