সাবেক এমপি আফতাব উদ্দিন ভূইয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী
০৫ অক্টোবর ২০২১, ০৭:০০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
৬ অক্টোবর বুধবার রায়পুরার সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক আফতাব উদ্দিন ভূইয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালনে নরসিংদীর রায়পুরায় বিভিন্ন কর্মসূচি পালন করবে রাজনৈতিক, সামাজিক সংগঠন। বুধবার দুপুরে নিজ গ্রামের বাড়িতে এবং বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হবে।
তিনি ১৯২২ ইং সালের ১ জানুয়ারী রায়পুরার বীর শ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে রাজনৈতিক কর্মকানণ্ড নিষ্ঠার সাথে পালন করেন।
তিনি একাধারে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ভাষাসৈনিক, বাংলাদেশের সংবিধান প্রনয়ণ কমিটির অন্যতম সদস্য। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আইনজীবী ছিলেন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-২৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন।
তিনি ১৯৭১ সালে মুজিবনগরে ব্রহ্মপুত্র ইয়ুথ ক্যাম্পের ক্যাম্প চীফ ছিলেন। ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসাবে বাংলাদেশ সংবিধান রচয়িতা কমিটির সদস্য ছিলেন। ১৯৭৩ সালে তিনি নরসিংদীর রায়পুরা থানা থেকে জাতীয় সংসদ সদস্য (এম.পি) নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সরকার তাকে নরসিংদী জেলার গভর্ণর (ডেজিগনেট) নিয়োগ করেন। ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৯৫ সালে ৬ অক্টোবর পরলোকগমন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা