রায়পুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার
১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ১৭ বছরের এক শিশু ধর্ষণ ও হত্যা মামলার এজাহার নামীয় আসামী আজগর আলীকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব ১১। শনিবার ভোরে রায়পুরা থানাধীন বালুয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজগর আলী রায়পুরা থানার চরাঞ্চলের কাচারিকান্দি এলাকার হাসান আলীর ছেলে।
র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার মো. তৌহিদুল মবিন খান জানান, আজগর আলী রায়পুরা উপজেলার চরাঞ্চলের কাচারীকান্দি এলাকার সন্ত্রাসী বাহিনীর সদস্য। সে এলাকায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছে। ওই এলাকায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামী হওয়ায় সে পলাতক ছিল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে বালুয়াকান্দি বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিআইডি নরসিংদীতে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা