রায়পুরায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
১৭ আগস্ট ২০২১, ০৭:৩৮ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গনধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর পূর্বপাড়া গ্রামে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুবায়েদ নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
ওই ছাত্রীর পরিবারে সাথে কথা বলে জানা গেছে, সোমরার সন্ধ্যায় ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার দূরসম্পর্কের মামাতো ভাই সাজিব। পরে বাড়ির অদূরের একটি পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে সাজিব ও জুবায়েদসহ তাদের আরও তিন সহযোগী পালাক্রমে ওই ছাত্রীর ওপর নির্যাতন করে। অভিযুক্ত সাজিব স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও জুবায়েদ একই গ্রামের জাকারিয়ার ছেলে ।
নির্যাতিতা ছাত্রীর পিতা জানান, তার মেয়েকে সাজিব কৌশলে ডেকে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত খামারে তার মুখ ও চোখ বেঁধে ৫জন দলবেধে ধর্ষণ করে। এসময় দুইজনকে চিনতে পেরেছে মেয়েটি। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
রায়পুরা থানার উপপরিদর্শক দেব দুলাল দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতা ছাত্রীর পিতা থানায় অভিযোগ দিয়েছেন। এখন পর্যন্ত মামলা নথিভুক্ত করা হয়নি। একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা