রায়পুরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে
০৪ আগস্ট ২০২১, ০৮:২০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রায়পুরার বাঁশগাড়িতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে দুইজন মিলে ধর্ষণ করেছে।
এই ঘটনায় অভিযুক্ত দুই আসামী হলেন, রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের হযরত আলীর ছেলে মো. সালামত উল্লাহ ওরফে সামছুল (২৫) ও জলিল মিয়ার ছেলে সাগর মিয়া (১৮)।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সাগর মিয়া। তাতে সে রাজি হচ্ছিল না বলে তার তার ওপর ক্ষুব্ধ ছিল সাগর। গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে ওই কিশোরীর বাড়িতে উৎ পেতে ছিল সাগর ও সামছুল। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই কিশোরীর মুখ চেপে জোরপূর্বক টেনে নিয়ে যায় তারা। প্রায় ২০০ গজ দূরে একটি নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ওই দুজন। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসলে পালিয়ে যায় তারা।
মামলার বাদী ও ওই কিশোরীর মা জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে তারা দুজন মিলে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমি তাদের বিচার চাই।
রায়পুরা থানার উপপরিদর্শক দেব দুলাল দে জানান, মামলা হওয়ার পর ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে মামলার প্রধান আসামী সালামত উল্লাহ ওরফে সামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা