রায়পুরায় দুই অসহায় ব্যক্তির কর্মসংস্থানে রিকশাভ্যান দিল ফেসবুক গ্রুপ
১৭ জুলাই ২০২১, ০৬:১০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় দুই অসহায় ব্যক্তিকে রিকশা ভ্যানগাড়ী দিল ‘প্রাণের নিলক্ষাবাসী’ নামে একটি ফেসবুক গ্রুপ। শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের আল আমিন ও মনির হোসেন নামে দুই ব্যক্তিকে কর্মসংস্থানের জন্যে ভ্যানগাড়ি দুটি প্রদান করা হয়।
নিলক্ষা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপের সকল সদস্যদের উপস্থিতিতে ভ্যানগাড়ি দুটি তাদের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী ইউনাইটেড কলেজের চেয়ারম্যান এড. ফারুক আহম্মেদ কাজল, এড. বাদল মিয়া, নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মালেক, বীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খোকা, সমাজকর্মী আজগর মোল্লা, মোস্তফা মজলিস, শাহীন সরকার ‘প্রাণের নিলক্ষাবাসী’ফেসবুক গ্রুপের এডমিন মুফতি সফিক সাদী, সেলিম ভূইয়া, মড়ারেটর সাদ্দাম হোসেন ও এফ এইচ রাসেলসহ অন্যান্য সদস্যরা।
‘এসো ঐক্যবদ্ধ হই, সমাজকে বদলাই’ শ্লোগান নিয়ে ‘প্রাণের নিলক্ষাবাসী’ ফেসবুক গ্রুপটি দুই বছর আগে স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজকর্মীদের সমন্বয়ে যাত্রা শুরু করে। পরবর্তিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণে গ্রুপটি পূর্ণতা পেতে শুরু করে। যেখানে প্রবাসীদের ভূমিকা উল্লেখযোগ্য। সমাজের ভালো কাজের সমর্থন যোগান এবং যে কোনো অবক্ষয় কাজ থেকে বিরত থেকে স্থানীয় জনসাধারণকে জনসচেতন করে তোলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহায়তাসহ দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর অংশ হিসেবে দুই অসহায়ের কর্মসংস্থান করার লক্ষে্য ভ্যান গাড়ি উপহার দেয়া হয় বলে জানান গ্রুপের উদ্যোক্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা