রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত
০৮ জুন ২০২১, ১২:১৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার রায়পুরায় ট্রেনের সঙ্গে পুলিশবাহী প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। সোমবার (৭ জুন) দিবাগত রাত ২টায় উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন-রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেল সালাহ উদ্দিন। রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানায়, সোমবার রাতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায় রায়পুরা থানা পুলিশের একটি দল। এদের মধ্যে তিন পুলিশ সদস্য ছিলেন একটি প্রাইভেটকারে আর দুইজন সিএনজিতে। রাত পৌনে দুইটায় প্রাইভেটকারটি সাপমারা রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংর্ঘষ হয়। এ সময় প্রাইভেটকারটিকে ট্রেন প্রায় ৫০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায়।
গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে পেছনের সিএনজিতে থাকা পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে থানায় খবর দেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে এসআই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।
সেকেন্ড অফিসার দেব দুলাল আরও জানান, সাপমারা রেলক্রসিংয়ে অন্যান্য দিন গেটম্যান থাকলেও ঘটনার সময় ক্রসিংয়ে কেউ ছিলেন না। রেলক্রসিংটি অরক্ষিত ছিল।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আহত তিন পুলিশ সদস্যকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবেন আশা করি। বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার