রায়পুরায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
২৫ মার্চ ২০২১, ০৮:৪২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাসেল আহম্মেদ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর আরোহী হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আহম্মেদ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বাবুনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি ভৈরব শহরের একটি সুপার মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থেকে হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রায়পুরায় বেড়াতে এসেছিলেন রাসেল আহম্মেদ। সন্ধ্যার দিকে ভৈরবে ফেরার পথে চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক রাসেল আহম্মেদের মৃত্যু হয়। এতে তাঁর মাথা থেঁতলে যায়। এই দুর্ঘটনায় আহত হাবিবুর রহমানকে ভৈরবের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও