রায়পুরায় গাছ কাটতে বাঁধা দেয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৩ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে।
নিহতের ছোট মেয়ে ও ঘটনার প্রত্যক্ষদর্শী জেসমিন আক্তার জানান, আজ দুপুরে তাদের বাড়ির একটি গাছ কয়েকজন প্রতিবেশি মিলে কেটে নিচ্ছিল। যে গাছটি কাটা হচ্ছিল তা নিয়ে প্রতিবেশিদের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে।
আজ কাটার সময় শহীদ মিয়া তাদের বাধা দেয়। এ সময় গাছ কাটার দা নিয়ে শহীদ মিয়াকে কোপানোর হুমকি দেন তারা। একপর্যায়ে আওয়াল, খালেদ, বিজয়, মুন্নু, রাকিব, কেরুল ও সামি মিলে শহীদ মিয়াকে ঘিরে ধরে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যান।
উপস্থিত লোকজন ও স্বজনরা আহত অবস্থায় শহীদ মিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে নিয়ে যাওয়া হয় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মো. ফারুক জানান, শহীদ মিয়াকে তার স্বজনরা বেলা ২টা ৩০ মিনিটে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। ওই সময় চিকিৎসক তার পালস খুঁজে পাচ্ছিলেন না। পরে ইসিজি করার পর আমরা তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হই। তাকে মৃত অবস্থায়ই আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
রায়পুরা থানার উপপরিদর্শক দেবদুলাল দে জানান, সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা