রায়পুরার আমিরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ৯ টার দিকে রেলস্টেশনটির আউটার এলাকা থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।
সকালে নরসিংদীর আরশিনগর এলাকায় প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে রেললাইন ধরে হাঁটছিলেন এক নারী। রেললাইনের ডানপাশে হঠাৎই একটি রক্তাক্ত কাটা হাত পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দিলে সদস্যরা গিয়ে ওই কাটা হাতটি উদ্ধার করে।
জানা যায় , সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ৭টার দিকে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কাকতালীয় হলেও সত্য ঐ ব্যাক্তির একটি হাত ট্রেনের চাকার সঙ্গে আটকে প্রায় ৭ কিলোমিটার দূরে আরশীনগর রেলক্রসিং এলাকায় গিয়ে পড়ে।
আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবী জানান, কয়েকজন রেলকর্মী রেললাইন পর্যবেক্ষণ করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাটি দ্রুত নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ বলছে, শহরের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে উদ্ধার হওয়া কাটা হাতটি ওই লাশেরই অংশ বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। ময়না তদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোঃ শাহ আলম জানান, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করছি আমরা। ধারনা করছি চাকার ওপরিভাগের কোনো অংশের সাথে আটকে গিয়ে হাতটি এখানে এসে পড়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা