নরসিংদী-২ (পলাশ): হামলায় মঈন খানের ব্যক্তিগত সহকারী আহত
২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১৬ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম
নরসিংদী-২ (পলাশ): হামলায় মঈন খানের ব্যক্তিগত সহকারী আহত
টাইমস প্রতিবেদক ।।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান প্রচারণা চালানোর সময় পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জিনারদী ইউনিয়নের পারুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন মঈন খানের ব্যক্তিগত সহকারি বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খান দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলার পারুলিয়া মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ও বিশৃংখলা সৃষ্টির আশংকায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর ড. আবদুল মঈন খান ও তাঁর ব্যক্তিগত সহকারি মিল্টন নরসিংদী-২ (পলাশ) আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথের কার্যালয়ের দিকে যান।
মঈন খান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করলেও এসময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিল্টনের উপর হামলা চালায়। এতে তিনি মাথায় ও নাকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান পারুলিয়া মোড়ে অনেক নেতাকর্মী নিয়ে শোডাউন করার সময় ব্যাপক যানজট ও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উনাকে বিষয়টি বুঝিয়ে বললে তিনি নেতাকর্মীদের সরিয়ে দিয়ে চলে যান। পরে ইউএনও কার্যালয়ের সামনে ওনার পিএসের উপর কে বা কারা হামলা চালিয়েছে বলে শুনেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ