পলাশে নিখোঁজের ৩ দিন পর সারকারখানা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের তিনদিন পর নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগ মন্দিরের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে কারখানা এলাকার মন্দিরের পাশে কাজ করা অবস্থায় কয়েকজন ব্যক্তি অজ্ঞাত একটি মরদেহ পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত,পায়ের আঙ্গুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত না হলেও পরে পরিচয় পাওয়া গেছে। তাঁর ছেলে ৩ দিন আগে এ বিষয়ে নিখোঁজ জিডি করেছিলেন। নিখোঁজ ব্যক্তি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছিল পরিবার। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন স্থানে ফেলে গেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ