পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে শতাধিক অসহায় পরিবারের ভূমি দখলকারী আওয়ামী লীগের দোসর যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাড়াড়িয়া পাড়া গ্রামে পৈতৃক ভিটা হারানো পরিবারের সদস্যরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
মিছিলটি ভাড়াড়িয়া পাড়া গ্রামের প্রধান সড়ক অতিক্রম করে গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানান, এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত যাকাত হোসেন ভূইয়া দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভাড়াড়িয়া পাড়া গ্রামের শতাধিক অসহায় পরিবারের একশত ১১ শতাংশ জমি জোর করে দখল করে নেয়।
সেই সময় তাদের পৈতৃক জমি ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোন প্রতিকার মিলেনি। এলাকার চিহ্নিত এই ভূমিদস্যুর কবল থেকে নিজেদের পৈতৃক জমি ফিরে পাওয়াসহ কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ যাকাত হোসেন ভূইয়াকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ