নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের বিগত ৪টি নির্বাচন ভূয়া ছিল। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছিল। যারা ভোট দেয়নি তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল। তিনি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে একটি চমৎকার স্থানীয় সরকার নির্বাচন উপহার দিবেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ গুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের কল্যানে কাজ করে। মাননীয় প্রধান মন্ত্রী বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক করে রাজনীতি করছেন। যার সূফল দেশের ১৮ কোটি মানুষ পাবে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ