পলাশে সারের ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে সারের ট্রাক থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় সাইদুর রহমান হুমায়ুন নামের এক সার ব্যবসায়ী ও যুবদল নেতাকে ষড়যন্ত্রমূলক মারধরের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী এ ব্যবসায়ী।
ভুক্তভোগী সার ব্যবসায়ী সাইদুর রহমান হুমায়ুন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল ও পলাশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা থেকে সারবোঝাই প্রতি ট্রাক থেকে ৭ শত থেকে ১ হাজার টাকা পর্যন্ত নিয়মিত চাঁদা আদায় করে আসছে একটি চক্র। জামালপুর জেলার জাহাঙ্গীর আলমের ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে স্থানীয় একটি চক্র এই চাঁদাবাজির সাথে জড়িত। এসব চাঁদাবাজির প্রতিবাদ করায় চাঁদাবাজ চক্রের সদস্য স্থানীয় জাকির হোসেন নামে এক মাদকাসক্ত ব্যক্তি বাদী হয়ে গত ৩ জুলাই তাঁকে ৬ নং আসামি করে মাদক ব্যবসা ও মারধরের মিথ্যা অভিযোগ করে পলাশ থানায় মামলা করেন।
তিনি আরও বলেন, পলাশ-ঘোড়াশাল সারকারখানা থেকে উৎপাদিত সার কৃষকদের দোড়গোরায় পৌঁছানোর জন্য বিসিআিইসির ডিলারদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সার সরবরাহ করা হয়ে থাকে। সারের বস্তা ট্রাকে লোডিং করার জন্য বিসিআইসি ঠিকাদার নিয়োগ করে। এর জন্য ঠিকাদারকে বিসিআইসি অর্থ পরিশোধ করে থাকে। ঠিকাদার জাহাঙ্গীর এন্টারপ্রাইজ এর স্থানীয় এজেন্ট জাকির হোসেন বেআইনিভাবে সার বোঝাই প্রতি ট্রাক হতে ৭শত থেকে হাজার টাকা পর্যন্ত অন্যায়ভাবে চাঁদা আদায় করে আসছে। এসব চাঁদা প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা হয়। একজন সার ব্যবসায়ী হিসাবে দেশের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারের প্রতি নৈরাজ্য দূর করতে সারের ট্রাক থেকে চাঁদা দাবির প্রতিবাদ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চক্রের সদস্যরা মিলিত হয়ে রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক ও পারিবারিকভাবে হয়রানি করার জন্য পলাশ থানায় মিথ্যা ও সাজানো মামলা রুজু করে। ফ্যাসিষ্ট আমলের মিথ্যা মামলা মেনে নেয়া যায় কিন্তু প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবদী দল যখন ক্ষমতায় এবং পলাশে ড. মঈন খান যখন এমপি, তখন আমার নামে এই মিথ্যা মামলা রুজু করা সত্যিই বেদনাদায়ক। ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর নামে ১২টি মামলা রুজু করা হয়েছিল। সেগুলো মোকাবেলা করে সব মামলা হতে নির্দোষ প্রমাণিত হই।
তিনি দাবি করেন, জীবিকা নির্বাহ করার জন্য ১৯৯৫ সাল থেকে তিনি বিসিআইসির একজন নিবন্ধিত সার ডিলার। দীর্ঘদিন যাবৎ তিনি সরকারের নীতিমালা মেনে সুনামের সাথে ব্যবসা করে আসছেন এবং গত ১১ জুলাই অনুষ্ঠিত সারের ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ২০২৬-২৮ মেয়াদে দুই বছরের জন্য ডিরেক্টর জেনারেলের পদে নির্বাচিত হন। প্রধানমন্ত্রীর তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর দৃষ্টি আকর্ষণের মাধ্যমে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত ১৭ বছর অনেক অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছি। আমার বিরুদ্ধে আনিত সারের ট্রাকে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ‘জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সম্প্রতি মাদকের বিরুদ্ধে কথা বলায় সাইদুর রহমান হুমায়ুন মাদক সেবীদের দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করিয়েছেন। এ জন্যই আমি তাকেসহ ৯ জনের বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের করেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা