ব্যবসায়ীর কান কামড়ে আহত: বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
১৫ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ এএম
মহিউদ্দিন চিশতিয়া
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কামড় দিয়ে কানে জখমের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সজীব মিয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান আসামি করে আরও ১০ জনের নাম উল্লেখ সহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
অন্যান্য আসামিরা হলেন, জামাল (৪১), জনি (৩২), আনোয়ার (৪৩), শফিক (৩৭), আমিনুল (৪০), সোহেল (৩৮), জুয়েল (৩৫), মানিক (৪০), রায়হান (৩৪), রিজন (৩৭) সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।
মামলায় উল্লেখ করা হয়, বাদী সজীব মিয়া বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ "টিকে খান" এর বালু, ইট ও রড সরবরাহের কাজ পেয়ে সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকে ড্রেজার মেশিন ও পাইপ ভাড়াসহ কাজের জন্য নিয়োগ করেন। ১৩ জুলাই বিকালে ঘোড়াশালের টেকপাড়াস্থ বাংলাদেশ জুট মিলস এর ভেতরে নদীর পাড়ে ড্রেজার মেশিন সেটিং করার সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লাঠি ও পিস্তল নিয়ে ঘটনাস্থলে চড়াও হয়।

বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন চিশতীয়ার হুকুমে সন্ত্রাসীরা কাজ বন্ধ করতে বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাখাওয়াত হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এসময় আসামীরা ড্রেজার মেশিনের পাইপ কুপিয়ে ও ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে।
পরবর্তীতে সাখাওয়াত হোসেনকে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বাড়ির উঠানে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে মহিউদ্দিন চিশতিয়া সাখাওয়াত হোসেনের কানে কামড় দিয়ে কান ছিঁড়ে ফেলে রক্তাক্ত জখম করেন। এবং গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় দক্ষিণ চরপাড়া রাস্তার পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে লোকজন ব্যবসায়ী সাখাওয়াতকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি মহিউদ্দিন চিশতিয়া।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গতরাতে মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও