পলাশে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা
১৪ এপ্রিল ২০২৩, ০৩:০৬ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার সকালে বের হওয়া শোভাযাত্রায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি পলাশ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা বটমূলে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও সেলিনা আক্তার প্রমূখ।
এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
বিভাগ : নরসিংদীর খবর
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু