ঘোড়াশালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রকৌশলী নিহত
০৪ এপ্রিল ২০২৩, ১২:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশের ঘোড়াশালে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোঃ খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে চামড়াব এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মোঃ সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নং ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন খোরশেদ আলম। সকাল ৯টায় ঘোড়াশাল চামড়াব এলাকার রেলক্রসিংয়ের সামনে পৌঁছান তিনি।
রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল পৌঁছার সংকেত পেয়ে বাঁশ দিয়ে তৈরি রেলক্রসিংটি আটকে দেয়া হয়। এরপরও খোরশেদ আলম দ্রুত রেলক্রসিংটির নীচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত খোরশেদ আলমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর