ঘোড়াশালের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
১৭ এপ্রিল ২০২২, ০৭:১৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশের ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীতে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার কাঠালিয়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল সিকদার জানান, নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর লাশ নদীর পানিতে ডুবে ছিল। এতে তাঁর সারা শরীর ফুলে গিয়ে বিভৎস রূপ নিয়েছে। তাঁর পরণে ছিল ধূসর কালো টিশার্ট ও কালো জিন্সের প্যান্ট।
স্থানীয় লোকজন ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার কাঠালিয়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এক যুবকের লাশ ভেসে থাকতে দেখেন গোসল করতে আসা লোকজন। এ সময় স্থানীয় ঘোড়াশাল ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলে তারা মাধবদীর বঙ্গারচর নৌ পুলিশ স্টেশনে খবর দেন।
পরে বিকেল তিনটার দিকে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল করেন। এ সময় স্থানীয় লোকজনসহ বিভিন্ন মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে পরিচয় শনাক্ত করতে না পেরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবদীর বঙ্গারচর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, নিহত যুবকের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা তার নাম-পরিচয় জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় আমাদের নৌ পুলিশ স্টেশনে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা