ঘোড়াশালে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলের স্থান দখলে নিলো যুবলীগ
১৩ এপ্রিল ২০২২, ০৯:০০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির উদ্যোগে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলে বাঁধা দিয়ে স্থান দখলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতাদের বিরুদ্ধে। আজ বুধবার (১৩) এপ্রিল সকালে ইফতার মাহফিল অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির সময় এই বাঁধার মুখে পড়ে বিএনপির নেতাকর্মীরা। পরে যুবলীগ নেতাকর্মী ও পুলিশের ধাওয়া খেয়ে স্থান ছাড়তে হয় বিএনপি নেতাকর্মীদের।
ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল রহমান বাবু মৃধা অভিযোগ করে বলেন, ঘোড়াশাল পৌর বিএনপির উদ্যোগে ১৩ এপ্রিল (বুধবার) বিকেলে ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড ভাগ্যের পাড়া ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে ৫ শতাধিক এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান উপস্থিত থাকার কথা ছিল। সকালে যখন নেতাকর্মীরা মাহফিলের প্যান্ডেল তৈরি করতে যায় তখন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা দলবল নিয়ে প্যান্ডেল তৈরিতে বাঁধা দেয় এবং এখানে ইফতার মাহফিল করতে নিষেধ করে। পরে পুলিশের সহযোগীতা নিয়ে নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। এসময় পুলিশ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, মাদ্রাসার মাঠের যে স্থানটিতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানের কথা বলছে, সেখানে পূর্ব থেকেই ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিলের অনুষ্ঠানের অনুমোদন নেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতেই তারা ওই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করেছে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিএনপির ইফতার মাহফিলের বিষয়ে আমাদের কিছুই জানায়নি। অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় সে জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি