পলাশে পাঁচজনকে কুপিয়ে ১১ লাখ টাকা লুটের অভিযোগ
০৪ এপ্রিল ২০২২, ০৫:১৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যবসায়ীসহ পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার সময় আহত দুই ব্যবসায়ীর এগারো লাখ টাকা লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, ইসলামপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে (পাথর ব্যবসায়ী) কামরুল ইসলাম (৩৮), কালীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী খাইরুল ইসলাম (৩২), জয়নাল আবেদীনের ছেলে মূসা মিয়া (৫৫), তার ছেলে স্বাধীন (২১) ও ইমন (১৯)।
এ ঘটনায় আহত কামরুল ইসলাম বাদী হয়ে পলাশ থানায় ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ইসলাম পাড়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে হুজুর আলী (৪৫), তার ছেলে শান্ত মিয়া (২৪), একই গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৪৩) তার ভাই রাসেদ মিয়া (৩৩), ছেলে অভি মিয়া (২৩) ও মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকিব মিয়াসহ (২৬) আরো তিনজন।
আহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ী কামরুল ইসলাম ও খাইরুল ইসলাম বাড়িতে যাওয়ার সময় ডাঙ্গার ইসলামপাড়া বাজারের পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি কুপাতে থাকে। আহতদের আর্তচিৎকারে প্রতিবেশী মুসা মিয়া ও তার ছেলে ইমন মিয়া ছুটে গেলে হামলাকারীরা তাদেরও কুপাতে থাকে। একপর্যায়ে আশেপাশের আরো লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আহত একজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে, পাশাপাশি অভিযুক্তদেরও গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ