পলাশে নারী ও শিশুর মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য উপকরণ বিতরণ
১৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ৫ শতাধিক নারী ও শিশুর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এসব সেবা দেয়া হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরের ৫০০ উপকারভোগীর জন্য এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কার্ষালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ গুফরানা আফরিন, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী ও মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন। পরে ৫০০ উপকারভোগী মা ও শিশুদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা করে তাদের মাঝে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী সাবান, স্যালাইন, গুড়াদুধ, মাস্ক বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ