পলাশে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার সব ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাতের ওপর নির্মিত বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। অভিযানে পলাশ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জন-দুর্ভোগ এড়াতে উপজেলার সব ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর নির্দেশে মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল পৌরসভার পলাশ নতুন বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় ব্যবসায়ীদের দাবির মুখে তিন দিনের সময় দিয়ে উচ্ছেদ অভিযানটি স্থগিত করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নিজ উদ্যোগে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে না দিলে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করাসহ ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা