পলাশে উপজেলা পরিষদের সামনে থেকে মোটরসাইকেল চুরি
২০ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে মোটর সাইকেলটি চুরি হয়েছে। সোমবার দুপুরে এই চুরির ঘটনা ঘটেছে। মোটর সাইকেলটি চুরি হওয়ার দৃশ্য উপজেলার সিসি ক্যামেরায় দেখা গেলেও চোর শনাক্ত করা যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলের মালিক গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেন।
ভুক্তভোগী আলতাফ হোসেন জানান, সোমবার দুপুর ১২ টায় তার মোটর সাইকেল (নরসিংদী ল-১১-০৭৪৮) নিয়ে কাজের জন্য উপজেলা পরিষদে যান তিনি। মোটর সাইকেলটি উপজেলা ভবনের সামনে তালাবদ্ধ অবস্থায় রেখে উপজেলা পরিষদের ভবনে প্রবেশ করেন। কাজ শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুজি করে এটি না পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সিসি ক্যামেরায় একজন অজ্ঞাত যুবককে তার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পান। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী আলতাফ হোসেন। জানা যায় উপজেলা পরিষদের সামনে থেকে এর আগেও একাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা