পলাশে অভিবাসীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা
০৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
পলাশ প্রতিনিধি:
পলাশে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে উপজেলা পর্যায়ের সিমস প্রকল্পের এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওকাপ প্রকল্পের সমন্বয়কারী এ এ মামুন নাসিম, নরসিংদী এরিয়ার প্রকল্প ব্যবস্থাপক (মাইগ্রেশন) মোঃ বাবুল আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক (এ্যাকসেস টু জাস্টিস) নাজনিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মল হক মন্টু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অভিবাসী পরিবারের সদস্যগণ।
এ সময় প্রকল্প সমন্বয়কারী এ এ মামুন নাসিম জানান, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) অভিবাসনে উৎসাহী নারী-পুরুষগণ শ্রম অভিবাসনের সর্বোচ্চ নিশ্চয়তা ও ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে অভিবাসনের সিদ্ধান্ত গ্রহণ, অভিবাসনকে নিরাপদ করতে সরকারি এবং বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় নতুন বা উন্নত পরিসেবা সরবরাহ এবং রেমিটেন্সের সঠিক ও সুচিন্তিত বিনিয়োগের মাধ্যমে অভিবাসী ও তার পরিবারের সদস্যগণ বাহ্যিক ঝুঁকিসমূহ হ্রাস করতে সমর্থ হওয়ার জন্য কাজ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা