পলাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত
০৯ আগস্ট ২০২১, ০৯:১৮ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে বজ্রপাতে সুমন শিকদার (৩৫) একজন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নে এই বজ্রপাতের ঘটনা ঘটে ।
নিহত সুমন শিকদার (৩৫) পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর মধ্যপাড়া গ্রামের আরমান মিয়ার পুত্র । তিনি কৃষিকাজের পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।
এলাকাবাসী জানায়, সুমন বিকেলে বাড়ির পাশের এক মাঠের পাটক্ষেতে কাজ করছিলেন। এরমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি ক্ষেত থেকে সরে না এসে সেখানেই কাজে ব্যস্ত থাকেন। পরে হঠাৎ বজ্রপাত হলে তিনি সেখানেই মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস বলেন, বজ্রপাতে ১ জন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা