পলাশে বাড়িতে ঢুকে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
২৮ মে ২০২১, ০৯:৩৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে সিগারেটে আগুন ধরানোর ছলে বাড়িতে ঢুকে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৮ মে) সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে পলাশ থানায় মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, সরকারচর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে তারা মিয়া (৫৫) সিগারেটে আগুন ধরানোর ছলে একই গ্রামের এক বাড়িতে ঢুকে। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ৭ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মা চলে আসলে অভিযুক্ত তারা মিয়া পালিয়ে যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, ওই শিশুটিকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। পাশাপাশি ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তারা মিয়াকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা