পলাশে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
১০ মার্চ ২০২১, ০৫:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে চকলেটের লোভ দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শংকর ধর (৫০) নামে এক মুদি দোকানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ মার্চ) রাতে উপজেলার ঘোড়াশাল পৌরসভার নতুন বাজার এলাকার সকাল সন্ধ্যা সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শংকর ধর ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া গ্রামের মনোরঞ্জন ধরের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে ফেরার পথে সকাল সন্ধ্যা সুপার মার্কেটে শংকর ধরের মুদি দোকানে চকলেট দেওয়ার কথা বলে ওই শিশুকে ডেকে নিয়ে অশ্লীলভাবে শিশুটির লজ্জাস্থানে হাত দেয়। পরে এক পর্যায়ে শিশুটির প্যান্ট খুলে তাকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শংকর তাকে ছেড়ে দেয়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ শংকর ধরকে আটক করে থানায় নিয়ে যায়।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শংকরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা