পলাশে বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
২০ ডিসেম্বর ২০১৭, ০৪:৪৬ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
পলাশে বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কো-অপারেটিভ স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় আয়োজক কমিটির পক্ষ থেকে খেলায় আগত প্রায় ২০ হাজার দর্শকের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়।
খেলার প্রথমার্ধে ফ্রেন্ডস জাগরণী সংসদের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সিও দলের পক্ষে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় তিতুমীর সংঘের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার এমুকো গোলটি পরিশোধ করে খেলার সমতা ফিরিয়ে আনেন। পরে ফ্রেন্ডস জাগরণী সংসদ টাইব্রেকারের মাধ্যমে ৫-৪ গোলের ব্যবধানে তিতুমীর সংঘকে পরাজিত করে ফ্রেন্ডস জাগরণী সংসদ বিজয় দিবস গোন্ডকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন, সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিকরণ করেন, নরসিংদী-২ (পলাশ) সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আমেনা বেগম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল্-মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।
পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বারের মতো বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ হাজার ফুটবলপ্রেমি দর্শক খেলা উপভোগ করেন। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দর্শকের হাতে একটি করে জাতীয় পতাকা দেখা যায়। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

এই বিভাগের আরও