ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর উপদেশ
২০ ডিসেম্বর ২০১৭, ০৯:২৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ এএম
ফাহিম ইবনে সারওয়ার
আপনার বয়স যখন ২৫, যে কোন ভুল আপনার জন্য উপকারী। কোন চিন্তা করবেন না। আমি নিজে শিখেছি এবং আমার পরিচিত যারা তরুন আছে তাদেরকেও সবসময় বলি। ২৫ বছরের আগে চেষ্টা করুন লেখাপড়ায় ভালো করতে। পাশাপাশি কাজ করে হাতে কলমে কিছু অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করুন। ৩০ বছরে পা দেয়ার আগে কাউকে নিজের আইডল মেনে তাকে অনুসরণ করুন। ছোট কোন প্রতিষ্ঠানে কাজ করুন। বড় প্রতিষ্ঠান কাজের প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য ভালো। বড় প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে আপনি একটা বড় যন্ত্রের একটা অংশ হয়ে থাকবেন মাত্র। ওরা আপনাকে শুধু নির্দিষ্ট কাজের প্রসেস শিখাবে। কিন্তু আপনি যখন ছোট কোন প্রতিষ্ঠানে কাজ করবেন আপনি স্বপ্ন দেখতে শিখবেন, কাজ শিখবেন, আপনার মধ্যে কাজের জন্য প্যাশন তৈরি হবে। আপনি এটাও শিখবেন একহাতে কীভাবে অনেকগুলো কাজ সামলাতে হয়। ৩০ বছরের আগে আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন তার চেয়েও বড় হল আপনি কোন বসকে অনুসরণ করছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো একজন বস আপনাকে একই কাজ ভিন্নভাবে করতে শেখাবেন।
৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আপনাকে খুব গভীরভাবে ভাবতে হবে এবং ক্রমাগত নিজের জন্য কাজ করে যেতে হবে, যদি আপনি সত্যি সত্যি একজন উদ্যোক্তা হতে চান।
যখন আপনার বয়স ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আপনাকে সেসব কাজ করতে হবে যেগুলো আপনি সবচেয়ে ভালো পারেন। হুটহাট করে নতুন নতুন এক্সপেরিমেন্টে জড়িয়ে পড়বেন না। অনেক দেরি হয়ে গেছে। আপনি হয়তো সফল হতে পারেন কিন্তু এমন উদাহরণ খুবই কম। তাই ৪০ থেকে ৫০ বছরের মধ্যে নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে কাজ করুন যেটা আপনি সবচেয়ে ভালো পারেন।
যখন আপনার বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে তখন চেষ্টা করুন তরুণদের জন্য কাজ করতে। কারণ তরুণরা আপনার চেয়ে ভালোভাবে কাজটা করতে পারবে। তাদের উপর ভরসা করুন, তাদের পেছনে পয়সা খরচ করুন, তাদের সবধরণের সুযোগ সুবিধা দিন যাতে তারা কাজটা ঠিকভাবে করতে পারে।
যখন আপনার বয়স ৬০ বছরের বেশি তখন নিজেকে সময় দেয়া শুরু করুন।ঘুরতে বেরিয়ে পড়ুন।
আমার উপদেশ থাকবে ২৫ বছর বয়স পর্যন্ত যত পারুন ভুল করে নিন। ভুল করুন, শুধরে নিন, শিখুন। পা পিছলে পড়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন। কোন চিন্তা নেই। উপভোগ করুন জীবনকে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

এই বিভাগের আরও