বঙ্গবন্ধুর জীবনীতে ছাত্র রাজনীতির সফলতা লুকিয়ে আছে: শিল্পমন্ত্রী
১৭ নভেম্বর ২০১৯, ০৬:২২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে ছাত্র রাজনীতির সফলতা লুকিয়ে আছে। শনিবার (১৬ নভেম্বর) নরসিংদীর মনোহরদী সরকারি কলেজের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ গড়ছি সেখানে আমাদের যে পথযাত্রা ছিল, সেখানে বিভিন্ন সময় আমরা বাধাগ্রস্ত হয়েছি, গণতন্ত্র হোঁচট খেয়েছে, বিভিন্ন সময় সামরিক শাসন এসেছে। তাতে উত্তরণ ঘটাতে ছাত্রসমাজের বিশাল ভূমিকা আছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনকে পর্যালোচনা করলে দেখা যাবে সেখানে ছাত্র রাজনীতির সফলতা লুকিয়ে আছে। যখনই গণতন্ত্র আবদ্ধ হয়ে গেছে , কারারুদ্ধ হয়েছে তখনই বলিষ্ঠ ও স্বাধীন কণ্ঠস্বর ছাত্রসমাজ রুখে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, রাজনীতি হবে সমাজ, দেশ গঠন ও শিক্ষার উন্নয়নের জন্য। আমাদের জনপ্রতিনিধিরা সবাই যার যার জায়গা থেকে অবদান রেখে যাচ্ছে। সরকারের যে সফল নীতিগুলো, যে দিকনির্দেশনাগুলো জনগণের জন্য আমরা যে রাজনীতি করি সেটা তাদের দোর গোরায় পৌঁছে দেওয়ার জন্য।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, যুবলীগ নেতা মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল