শিবপুরে পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
০৯ নভেম্বর ২০১৯, ০৭:০২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
শিবপুর উপজেলার সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয় মাঠে পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে সম্মেলন উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নরসিংদী–৩ শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভুইয়া মোহন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল।
পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সরকারের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব নূর উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, আবদুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিনয় কৃষ্ণ গোস্বামী, নাজমুল কবির, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, প্রফেসর আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সহ-সভাপতি জুনায়েদুল হক ভূইয়া জুনু, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশাররফ হোসেন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক রিফাত রাখিল ভুইয়াসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আগামী ৩ বছরের জন্য খন্দকার এলিছ আহমেদ কে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির সরকার, রমজান হোসেন ভূইয়াকে নির্বাচিত করা হয়। সম্মেলনে পুটিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কমপক্ষে হাজারো নেতাকর্মী উপস্থিত হন।
বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন