সন্ধ্যার আগেই শেষ করতে হবে নতুন বর্ষ উদযাপন অনুষ্ঠান
১৪ ডিসেম্বর ২০১৭, ১২:২২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনমানুষের নিরাপত্তার স্বার্থে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর) উন্মুক্ত স্থানে কোনো সমাবেশ করা যাবে না। ওই দিন বিকেল থেকে ১ জানুয়ারি সকাল পর্যন্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে। এছাড়া সন্ধ্যার আগেই সব অনুষ্ঠান শেষ করতে হবে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও বড়দিন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো সমাবেশ করা যাবে না, রাতের বেলা। তবে ইনডোরে, হোটেল এবং যার যার বাসাবাড়িতে যারা করতে চায় তারা করবে। তবে উন্মুক্ত স্থানে নাচ-গান করা যাবে না।’
মন্ত্রী জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুধু শিক্ষার্থীরা ছাড়া বাইরের কেউ অবস্থান করতে পারবে না। ওই দিন রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, ধানমণ্ডিসহ অভিজাত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। এ কাজে অতিরিক্ত পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
এছাড়া আগামী ২৫ ডিসেম্বর বড়দিনেও গির্জাসহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা