নরসিংদীর বাজারগুলোতে বাড়ছে শীতকালীন শাকসবজির সরবরাহ
১১ ডিসেম্বর ২০১৭, ০৮:২০ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ এএম
মো: নাজমুল হক ॥
নরসিংদীর পাইকারী বাজারগুলোতে বাড়ছে শীতকালীন শাকসবজির সরবরাহ। সরবরাহ বাড়ার কারণে কমছে প্রায় সব ধরণের সবজির দাম। তবে এসব সবজির দাম কমার প্রভাব পড়ছে না রাজধানীর খুচরা বাজারগুলোতে। পাইকারী ক্রেতারা বলছেন, যানবাহনের ভাড়াসহ আনুসাঙ্গিক খরচ বাড়ার কারণে খুচরা বাজারে সবজির দাম বেশি হয়ে থাকে।
নরসিংদী জেলায় উৎপাদিত শাকসবজির খ্যাতি রয়েছে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। এখানকার উৎপাদিত শাক-সবজির প্রায় ৭০ ভাগ-ই সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে, রপ্তানী হয় বিদেশেও।
চলতি শীতকালীন মৌসুমে জেলার ৯টি পাইকারী বাজারেই সরবরাহ বাড়ছে সীম, মুলা, বাধাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক, বেগুনসহ বিভিন্ন ধরণের শাকসবজির। প্রতি সপ্তাহেই জেলার বারৈচা, জঙ্গী শিবপুর, নারায়ণপুর, শিবপুর সদর, পালপাড়াসহ পাইকারী বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় কমছে সবজির দাম। পুরোদমে সবজির সরবরাহ বাড়লে সব ধরণের সবজির দাম কমে আসবে। এখন প্রতি সপ্তাহেই সব ধরণের সবজি কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা কমছে বলে জানান কৃষকরা।
এদিকে নরসিংদীর পাইকারী বাজারে সবজির দাম কমলেও ৬০ কিলোমিটার দূরত্বে রাজধানী ঢাকার খুচরা বাজারে গিয়ে সবজির দাম হয়ে যাচ্ছে দ্বিগুন। পাইকারী ক্রেতারা বলছেন, যানবাহন ভাড়াসহ মধ্যস্বত্তভোগীর কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নরসিংদী জেলার ৬ উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে।
নরসিংদী জেলায় উৎপাদিত শাকসবজির খ্যাতি রয়েছে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। এখানকার উৎপাদিত শাক-সবজির প্রায় ৭০ ভাগ-ই সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে, রপ্তানী হয় বিদেশেও।
চলতি শীতকালীন মৌসুমে জেলার ৯টি পাইকারী বাজারেই সরবরাহ বাড়ছে সীম, মুলা, বাধাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক, বেগুনসহ বিভিন্ন ধরণের শাকসবজির। প্রতি সপ্তাহেই জেলার বারৈচা, জঙ্গী শিবপুর, নারায়ণপুর, শিবপুর সদর, পালপাড়াসহ পাইকারী বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় কমছে সবজির দাম। পুরোদমে সবজির সরবরাহ বাড়লে সব ধরণের সবজির দাম কমে আসবে। এখন প্রতি সপ্তাহেই সব ধরণের সবজি কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা কমছে বলে জানান কৃষকরা।
এদিকে নরসিংদীর পাইকারী বাজারে সবজির দাম কমলেও ৬০ কিলোমিটার দূরত্বে রাজধানী ঢাকার খুচরা বাজারে গিয়ে সবজির দাম হয়ে যাচ্ছে দ্বিগুন। পাইকারী ক্রেতারা বলছেন, যানবাহন ভাড়াসহ মধ্যস্বত্তভোগীর কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নরসিংদী জেলার ৬ উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও