মনোহরদীতে শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত
১১ ডিসেম্বর ২০১৭, ০৭:৫৫ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
নরসিংদী জেলার এমপিওভুক্ত ৮৩টি মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মনোহরদী উপজেলার গোখলা লু-লুয়েদ্বীন ইসলামিয়া দাখিল মাদরাসায় এ মেলা অনুষ্ঠিত হয়।
জেলার এমপিওভুক্ত সব মাদরাসার শিক্ষক-কর্মচারী মিলন মেলা বাস্তবায়ন কমিটি এর আয়োজন করে। লাখপুর কে ইউ ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও নরসিংদী জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ মাদরাসা ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দেশসেরা করদাতা, শিক্ষাবন্ধু, বিশিষ্ট দানবীর, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা।
এ সময় বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদ উল্লাহ, নরসিংদী জেলা নকশিস সভাপতি ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, মনোহরদী থানা অফিসার ইনচার্জ গাজী রুহুল ইমাম, গোখলা লু-লুয়েদ্বীন ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান ফুয়াদ, একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিসুজ্জামান মিটুল, দৌলতপুর দারুল উলুম দাখিল মাদরাসার সুপার ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আলতাফ হোসেন, নরসিংদী জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রমুখ। শিক্ষক-কর্মচারীদের এ মিলন মেলায় নরসিংদী জেলার ৮৩টি মাদরাসা থেকে দুই হাজার শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
- শাখাওয়াত হোসেন প্রধান ॥
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও