নরসিংদীর নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর যোগদান
২৮ জুলাই ২০১৯, ০৭:২৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম,বার, পিপিএম) দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ রোববার (২৮ জুলাই) পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম,পিপিএম) এর নিকট হতে তিনি দায়িত্বভার বুঝে নেন।
গত ১৪ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এ্যাকশন গ্রুপ সিটিটিসির উপ-পুলিশ কমিশনার থেকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন তিনি। প্রলয় কুমার জোয়ারদার ২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার, পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য দুইবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এ ভূষিত হন তিনি। প্রলয় কুমার জোয়ারদার ১৯৭৩ সালে নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলার স্বল্পপাগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স মাষ্টার্স ও ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটি থেকে ব্রিটিশ ল’তে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সহধর্মীনি বিপ্লবী রাণী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন।
নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগদানের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, পুলিশের দায়িত্ব সব সময় চ্যালেঞ্জিং। জেলার পুলিশ সুপার হিসেবে আমাদের কিছু আইনগত দায়িত্ব রয়েছে সেগুলি যথাযথ পালনের চেষ্টা করবো। পুলিশের প্রতি প্রচলিত ধারণা ভেঙ্গে ওরিয়েন্টাল পুলিশিং উপহার দেয়ার চেষ্টা করবো। থানা হবে সেবার প্রাণ কেন্দ্র, সে লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার