নরসিংদী-৩ (শিবপুর): ঐক্যফ্রন্ট প্রার্থী মনজুর এলাহীর উপর হামলা গাড়ী ভাংচুর
১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪৩ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মনজুর এলাহী ও তার কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ১০টি গাড়ী ও ১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে নির্বাচনী এলাকার পূর্ব শিমুলিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মনজুর এলাহী।
মনজুর এলাহী ও তার কর্মীরা জানান, বুধবার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শিমুলিয়া এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় বিএনপি নেতা রেনু মাস্টারের বাড়িতে যান। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতে তাদের উপর হামলা চালায়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা মনজুর এলাহীর বহরে থাকা ১০টি গাড়ী ও ১২ টি মোটরসাইকেল ভাংচুর করে। এসময় প্রাণ বাঁচাতে মনজুর এলাহী ও তার কর্মী সমর্থকরা রেনু মাস্টারের বাসার ভেতরে গিয়ে আশ্রয় নেন। পরে সেখানেও প্রায় ১ ঘন্টা বাড়িটি ঘিরে রাখে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন প্রার্থী মনজুর এলাহী ও তার কর্মীরা। এসময় ওই বাড়িটিও ভাংচুর করা হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপির প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে প্রার্থী মনজুর এলাহীকে নিরাপদে সরিয়ে দেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ