নরসিংদী-৩ (শিবপুর): জনগণের মুখোমুখী হলেন ৩ প্রার্থী
১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রতিদ্বন্ধী প্রার্থীদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করালো সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদী জেলা শাখা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আসনে প্রতিদ্বন্দ্বি মোট ৮ জন প্রার্থীর মধ্যে তিনজন জনগণের মুখোমুখী হন। এসময় প্রার্থীরা উপস্থিত জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তবে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় জমেনি অনুষ্ঠান।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জহিরুল হক ভূঁইয়া মোহন, ঐক্যফ্রন্টের তথা বিএনপির ধানের শীষ প্রতীকে মনজুর এলাহী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আলমগীর কবির, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে একেএম জগলুল হায়দার আফ্রিক, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক নিয়ে ডা. মো. আলতাফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে মো. রাজীব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মোল্লা সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সুজনের জনগণের মুখোমুখী অনুষ্ঠানে মনজুর এলাহী, আলমগীর কবির, মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া অংশ নেন।
অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন কুমার সাহা, আঞ্চলিক সমন্বয়কারি মোর্শেদুল ইসলাম, নরসিংদী জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হলধর দাস, সদস্য জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর