ঘোড়াশালে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ দোকান পুঁড়ে ছাই’ একজন দগ্ধ, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল (ঘোড়া চত্বর) বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুঁড়ে ছাই। এতে মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। এ সময় দোকানে থাকা ওয়াহিদ হোসেন (২৮) নামে একজন অগ্নিদগ্ধ হয়েছে। পরে তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ওয়াহিদ হোসেনের শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্বর বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘোড়া চত্বর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট,প্রাণ-আরএফএল এর একটি ইউনিট ও গাজীপুরের কালীঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন আশ-পাশে ছড়িয়ে পড়লে ওই বাজারের ১০টি মূল্যবান মালামালের গোডাউন দোকান সম্পূর্ণ ও আরো একটি দোকান আংশিক পুঁড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুঁড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোডাউনগুলোর মালিক দেলোয়ার হোসেন জানান।

পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাদেকুন বারী জানান, খবর পেয়ে দ্রুত পলাশের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। পরে প্রাণ-আরএফএল গ্রুপের একটি ইউনিট ও গাজীপুরের কালীঞ্জের একটি ইউনিট মিলে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর