মনোহরদীতে মহান বিজয় দিবস উৎযাপন
১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

মনোহরদী প্রতিনিধি
মনোহরদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উৎযাপিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারিক হাসানের নেতৃত্বে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
এরপর উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারী, পৌরসভার পক্ষ হতে মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্ত্বসশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উওোলন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন দিনভর নানা কর্মসূচির মধ্যে মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, সহকারি কমিশনার (ভূমি) আসসাদিক জামান, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান।
এছাড়াও আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন শারিরিক কসরত, আলোচনা সভা , সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং মনোহরদী পাইলট হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়। এ দিকে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও জাতির শান্তি অগ্রগতি এবং শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদ ,মন্দির,ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ও সন্ধায় উপজেলা চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর