সারাদেশের ন্যায় শিবপুরেও ধানের শীষ প্রতিকের জোয়ার বইছে: মনজুর এলাহী
১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

শিবপুর প্রতিনিধি
নরসিংদী- ৩ (শিবপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মনজুর এলাহী গণসংযোগের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
তিনি গত ১৫ ডিসেম্বর শনিবার দিনব্যাপী উপজেলার বাঘাব ইউনিয়নে গণসংযোগ করেন। সকাল থেকে ইউনিয়নের বাহেরদিয়া, সফরিয়া, বড়কান্দা, ব্রাহ্মন্দী মৌলভী বাড়ী ঈদগা মাঠ, গাজী বাড়ী মাদ্রাসা, সিএন্ডবি বাজার, কুন্দারপাড়া বাসস্ট্যান্ড, চাদপাশা বাজার, ইটনা, খৈনকুট, শ্রীফুলিয়া, বিরাজনগর, জয়মঙ্গলসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
এসময় তিনি দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, সারাদেশের ন্যায় শিবপুরেও বিএনপির ধানের শীষ প্রতিকের জোয়ার বইছে। নির্বাচনের দিন আপনারা ভোট প্রদান করে কেন্দ্র পাহারা দিবেন। যাতে কেউ ভোট ছিনিয়ে নিতে না পারে। আমি আজীবন আপনাদের পাহারা দিব। গণসংযোগকালে এলাকার মানুষ তাকে ভোট দেয়ার আশ্বাস দেন।
তিনি যেখানেই গিয়েছেন সেখানেই জনগণের ব্যাপক সাড়া দেখা গেছে বলে জানান নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার