প্রার্থী কারাগারে : নরসিংদী-১ আসনে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চালাচ্ছে বিএনপি
১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পক্ষে উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
প্রার্থী খায়রুল কবীর খোকন কারাগারে থাকায় এবং দলীয় নেতাকর্মীদের উপর পুলিশী হয়রানীর কারণে ঘরোয়া উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে জানান, খোকনের স্ত্রী কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
শনিবার দুপুরে নির্বাচনী এলাকার চিনিশপুরে আয়োজিত উঠান বৈঠকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহবান জানান শিরিন সুলতানা ও বিএনপি নেতারা।

এসময় বিএনপি প্রার্থী খায়রুল কবীর খোকনের স্ত্রী কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, নির্বাচনকে ঘিরে পুলিশ ব্যাপক সংখ্যক দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। দেড় সহ¯্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। যাদের নামে মামলা হয়েছে এমন কী যাদের নামে মামলা নেই তাদেরকেও নির্বাচনী মাঠে কাজ করতে নামতে দেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকায় পোস্টার কেটে ফেলা দেয়া হচ্ছে। একটা ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে আমি নির্বাচনী প্রচারনা চালাচ্ছি। প্রার্থী খায়রুল কবীর খোকন কারাগারে থাকায় এবং দলীয় নেতাকর্মীদের উপর পুলিশী হয়রানীর কারণে ঘরোয়া উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে হচ্ছে। সুষ্ঠু ভোট হলে ভোটাররা কেন্দ্রে যেতে পারলে ধানের শীষ বিজয়ী হবে বলে আশাবাদী তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর