নরসিংদী ৩ শিবপুরে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ
২৬ নভেম্বর ২০১৮, ০২:৫৮ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের দেয়া মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লার অনুসারীরা। সোমবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা সদরে এমপি সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মনোনয়ন পরিবর্তনের দাবীতে স্লোগান দেয়া হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা অংশগ্রহণ করেন।
এমপি সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নাসিম আহমেদ হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ বাবলু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম ভুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের মনোনয়ন পরিবর্তন করে তৃণমূলের আস্থাভাজন ও জনপ্রিয় নেতা বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাচ্ছি।
তারা আরও বলেন, দিনভর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দলের দেয়া তথ্যমতে মনোনয়নপ্রাপ্ত হিসেবে সিরাজুল ইসলাম মোল্লার নাম প্রচারিত ও প্রকাশিত হয়। এতে শিবপুরের দলীয় নেতাকর্মীরা আনন্দিত হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে জহিরুল হকের মনোনয়ন পাওয়ার খবরে আমরা হতাশ হয়েছি। শিবপুরে দলীয় প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করতে সিরাজুল ইসলাম মোল্লার বিকল্প নেই।
এসময় এমপি সিরাজুল ইসলাম মোল্লা নেতাকর্মীদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, দলীয় মনোনয়ন পরির্তনের সময় এখনো আছে। আমি দলীয় হাইকমান্ডে মনোনয়ন পুনবিবেচনার জন্য অনুরোধ জানাবো। যদি মনোনয়ন পরির্তন না হয় জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও আগামী ২৮ নভেম্বর আবারও আপনাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবো। আমি আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো, কেউ হতাশ হবেন না।
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের দেয়া মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লার অনুসারীরা। সোমবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা সদরে এমপি সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মনোনয়ন পরিবর্তনের দাবীতে স্লোগান দেয়া হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা অংশগ্রহণ করেন।
এমপি সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নাসিম আহমেদ হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ বাবলু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম ভুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের মনোনয়ন পরিবর্তন করে তৃণমূলের আস্থাভাজন ও জনপ্রিয় নেতা বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাচ্ছি।
তারা আরও বলেন, দিনভর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দলের দেয়া তথ্যমতে মনোনয়নপ্রাপ্ত হিসেবে সিরাজুল ইসলাম মোল্লার নাম প্রচারিত ও প্রকাশিত হয়। এতে শিবপুরের দলীয় নেতাকর্মীরা আনন্দিত হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে জহিরুল হকের মনোনয়ন পাওয়ার খবরে আমরা হতাশ হয়েছি। শিবপুরে দলীয় প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করতে সিরাজুল ইসলাম মোল্লার বিকল্প নেই।
এসময় এমপি সিরাজুল ইসলাম মোল্লা নেতাকর্মীদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, দলীয় মনোনয়ন পরির্তনের সময় এখনো আছে। আমি দলীয় হাইকমান্ডে মনোনয়ন পুনবিবেচনার জন্য অনুরোধ জানাবো। যদি মনোনয়ন পরির্তন না হয় জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও আগামী ২৮ নভেম্বর আবারও আপনাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবো। আমি আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো, কেউ হতাশ হবেন না।বিভাগ : নরসিংদীর খবর
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন