নরসিংদী পৌর মেয়র লোকমান হত্যার আসামী মোবারক অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০১৮, ০৩:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
স্টাফ রিপোর্টার
নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী মোবারক হোসেন ওরফে মোবার অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীমা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।
লোকমান হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী আসাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, মেয়র লোকমান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী মোবারক হোসেন ওরফে মোবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। এসময় আদালত শুনানী শেষে হত্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ ও ৭ রাউন্ড গুলিসহ ২টি পিস্তল উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লোকমান হোসেন হত্যাকা-ের সাত বছর পর মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর নরসিংদী নিয়ে এসে তার দেয়া তথ্যমতে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লাস্থ তার শশুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই বাসা থেকে ৭ রাউন্ড গুলি ও ২টি পিস্তল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যার ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদি হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এর মধ্যে এক আসামি মোবারক হোসেন মোবা বিদেশে পলাতক ছিলেন। বাকি ১৩ জনের সবাই গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে আসেন। পুলিশ প্রায় দীর্ঘ ৮ মাস তদন্ত শেষে ২০১২ সালের ২৪ জুন সালাউদ্দিনসহ এজাহারভুক্ত ১১ আসামীকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
লোকমান হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী আসাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, মেয়র লোকমান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী মোবারক হোসেন ওরফে মোবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। এসময় আদালত শুনানী শেষে হত্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ ও ৭ রাউন্ড গুলিসহ ২টি পিস্তল উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লোকমান হোসেন হত্যাকা-ের সাত বছর পর মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর নরসিংদী নিয়ে এসে তার দেয়া তথ্যমতে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লাস্থ তার শশুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই বাসা থেকে ৭ রাউন্ড গুলি ও ২টি পিস্তল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যার ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদি হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এর মধ্যে এক আসামি মোবারক হোসেন মোবা বিদেশে পলাতক ছিলেন। বাকি ১৩ জনের সবাই গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে আসেন। পুলিশ প্রায় দীর্ঘ ৮ মাস তদন্ত শেষে ২০১২ সালের ২৪ জুন সালাউদ্দিনসহ এজাহারভুক্ত ১১ আসামীকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও