শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে অতীতে কোন সরকার তা করতে পারেনি: সিরাজুল ইসলাম মোল্লা এমপি
২৯ অক্টোবর ২০১৮, ০৪:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের যে সার্বিক উন্নয়ন করেছে অতীতের কোন সরকার তা করতে পারেনি। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলাসহ জনগণের চাহিদা অনুযায়ী প্রায় সবধরণের উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে হবে।
সোমবার (২৯ অক্টোবর) সকালে শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া কলেজের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। প্রতিটি ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সর্বক্ষেত্রে যেসব উন্নয়ন হয়েছে তা আর কেউ করতে পারেনি। উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে দপ্তরে গিয়েছি। আর শেখ হাসিনার সরকার ছিল বলেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। তাই আগামী দিনে আপনারা আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করবেন বলে আশা রাখি।
লাখপুর শিমুলিয়া কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহসিন নাজিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান ভুঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি একে নাসিম আহামেদ হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব মোঃ মাহবুব আলম মোল্লা তাজুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা স্বেছাসেবকলীগের সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে দুলালপুর উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও গড়বাড়ি এম.এ রশিদ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের যে সার্বিক উন্নয়ন করেছে অতীতের কোন সরকার তা করতে পারেনি। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলাসহ জনগণের চাহিদা অনুযায়ী প্রায় সবধরণের উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে হবে।
সোমবার (২৯ অক্টোবর) সকালে শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া কলেজের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। প্রতিটি ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ সর্বক্ষেত্রে যেসব উন্নয়ন হয়েছে তা আর কেউ করতে পারেনি। উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে দপ্তরে গিয়েছি। আর শেখ হাসিনার সরকার ছিল বলেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। তাই আগামী দিনে আপনারা আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করবেন বলে আশা রাখি।
লাখপুর শিমুলিয়া কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহসিন নাজিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান ভুঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি একে নাসিম আহামেদ হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব মোঃ মাহবুব আলম মোল্লা তাজুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা স্বেছাসেবকলীগের সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে দুলালপুর উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও গড়বাড়ি এম.এ রশিদ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও