নরসিংদীর মাধবদী ও শেখরচরের জঙ্গি আস্তানার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দুইটি মামলা করেছে পুলিশ
১৮ অক্টোবর ২০১৮, ১২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
আশিকুর রহমান পিয়াল
নরসিংদীর দুই জঙ্গি আস্তানায় দুই নব্য জেএমবি সদস্য নিহত ও দুইজনের আত্মসমর্পণের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মাধবদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করেছে। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই নব্য জেএমবি সদস্য আব্দুল্লাহ আল বাঙালি ও তার স্ত্রী আকলিমা আক্তার মনির লাশ ময়নাতদন্ত শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিতে না এলে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জঙ্গি আস্তানায় মাধবদীর নিলুফা ভিলার সপ্তম তলা ও শেখের চরের বিল্লাল মিয়ার বাড়ি ঘিরে এখনও রয়েছে পুলিশি পাহারা। দুই দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর এলাকার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।
সরেজমিন দেখা যায়, তিনজন করে পুলিশ সদস্য বাড়ি দুটি পাহারা দিচ্ছেন। এলাকাবাসী জানান, টানা দুদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারিসহ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এতে সাময়িকভাবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ভোগান্তি দেখা দিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানিয়েছেন, জঙ্গি আস্তনার ঘটনাটি কাউন্টার টেরোরিজম ইউনিট খতিয়ে দেখছে। জেলা পুলিশ এতে সহায়তা করছে। লাশ ময়নাতদন্ত শেষে এখনও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ আমাদের হেফাজতে রয়েছে। যথাসময়ে তাদের আদালতে পাঠানো হবে।
নরসিংদীর দুই জঙ্গি আস্তানায় দুই নব্য জেএমবি সদস্য নিহত ও দুইজনের আত্মসমর্পণের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মাধবদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করেছে। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই নব্য জেএমবি সদস্য আব্দুল্লাহ আল বাঙালি ও তার স্ত্রী আকলিমা আক্তার মনির লাশ ময়নাতদন্ত শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিতে না এলে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জঙ্গি আস্তানায় মাধবদীর নিলুফা ভিলার সপ্তম তলা ও শেখের চরের বিল্লাল মিয়ার বাড়ি ঘিরে এখনও রয়েছে পুলিশি পাহারা। দুই দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর এলাকার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।
সরেজমিন দেখা যায়, তিনজন করে পুলিশ সদস্য বাড়ি দুটি পাহারা দিচ্ছেন। এলাকাবাসী জানান, টানা দুদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারিসহ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এতে সাময়িকভাবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ভোগান্তি দেখা দিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানিয়েছেন, জঙ্গি আস্তনার ঘটনাটি কাউন্টার টেরোরিজম ইউনিট খতিয়ে দেখছে। জেলা পুলিশ এতে সহায়তা করছে। লাশ ময়নাতদন্ত শেষে এখনও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ আমাদের হেফাজতে রয়েছে। যথাসময়ে তাদের আদালতে পাঠানো হবে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও